- আজ সংখ্যালঘু উন্নয়ন দিবস। এই উপলক্ষে এক্স হ্যান্ডলে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- শুভেচ্ছা জানানোর পাশাপাশি তুলে ধরলেন গত প্রায় দেড় দশকে সংখ্যালঘুদের জন্য রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান।
- আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শুরু হল রাজ্য সরকারের উদ্যোগে একদিনে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ।
- বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
- রাজ্যে শিল্প স্থাপনে রাজ্য সরকারের সহযোগিতার কথা তুলে ধরবেন বিশিষ্ট শিল্পপতিরা।
- এবারের কনক্লেভে পর্যটন, তথ্যপ্রযুক্তি, এআই, চর্মজাত পণ্য, চিকিৎসার মতো আটটি ক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে।
- আজ বিকেলে অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- কর্তব্যে গাফিলতির কারণে তিন বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন।
- মনরেগা প্রকল্পের নামবদল, সংসদে বিরোধীদের তুমুল বিক্ষোভ।
- বিশিষ্ট ভাস্কর রাম সূতার-এর জীবনাবসান।
- বাড়ল মহানগরীর তাপমাত্রা। চলতি সপ্তাহে ঠাণ্ডা বাড়ছে না, জানাল হাওয়া অফিস।
- নিউটাউনের ঘুনী বসতিতে আগুন, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Be the first to comment