শীতের মরসুমে ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদা পূরণ করতে নবদ্বীপ থানায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

Spread the love

রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে শীতকালীন মরসুমে রক্তের সংকট দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় নদীয়ার জেলার কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগ্যে ও নবদ্বীপ পুলিশ থানার সহযোগিতায় নবদ্বীপ থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির।

এদিনের এই মহতী রক্তদান অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করলেন নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক-সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা। জানা যায়, প্রতিবছরে মতো এবছরও নবদ্বীপ থানা প্রাঙ্গণে এই মহতী রক্তদান শিবিরে আয়োজন করা হয়। এ ছাড়াও কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগ্যে নবদ্বীপ পুলিশ থানার পক্ষ থেকে তীর্থনগরী নবদ্বীপে বিভিন্ন সময় অসহায় দুস্থ মানুষদের পাশে থেকে তাদের মধ্যে বস্ত্র বিতরণ-সহ ও বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*