নয়া গ্রামীণ রোজগার প্রকল্প গ্রাম বিরোধী, তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘ কুড়ি বছরের মনরেগা প্রকল্পর বদলে কেন্দ্রর নয়া গ্রামীণ রোজগার প্রকল্প গ্রাম ও রাজ্য বিরোধী বলে তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে তিনি বলেন, ভি বি জি রাম জি বিল মনরেগার পুনর্গঠন নয়, এর মূল উদ্দেশ্যর পরিপন্থী। গত রাতে মোদি সরকার এক দিনে কুড়ি বছরের মনরেগাকে ধ্বংস করেছে।
ক্ষুব্ধ রাহুল গান্ধী আরও বলেন, এই বিল অধিকার ভিত্তিক, চাহিদা অনুযায়ী নিশ্চয়তা কে ধ্বংস করে দিল্লি থেকে নিয়ন্ত্রণ করার প্রকল্প মাত্র, যা গ্রাম বিরোধী, রাজ্য বিরোধী বলে তিনি মন্তব্য করেন।
মনরেগা কিভাবে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, কাজের অবস্থা উন্নয়নের প্রতীক হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করে বলেন, গ্রামের দরিদ্র মানুষের একমাত্র হাতিয়ারকেও এই বিল দুর্বল করে দিলো।
কোভিডের সময় যখন অর্থনীতি, আমজনতার জীবনযাপন মুখ থুবড়ে পড়েছিল, তখন মনরেগা প্রকল্প কোটি কোটি মানুষকে ক্ষুধা ও ঋণের কবল থেকে রক্ষা করেছিল। বছরের পর বছর এই প্রকল্প মহিলা দের সাহায্য করেছে। রোজগার যোজনা কে যখন রেশন করা হয় তখন প্রথমেই নারী, দলিত, আদিবাসী, ভূমিহীন কর্মী, দরিদ্র ওবিসি-রা বাদ পড়ে যান।
গ্রামীণ জীবনের ক্ষেত্রে যা সুদূর প্রসারী প্রভাব ফেলবে, এমন একটি প্রকল্পকে সংসদে ঠিক ভাবে আলোচনা না করে, বিরোধীদের দাবি মত স্ট্যান্ডিং কমিটিতে না পাঠিয়ে চটজলদি সংসদে পাস করানো হল বলে তীব্র সমালোচনায় মুখর হন।
বিশেষজ্ঞ দের পরামর্শ, সাধারণ মানুষের শুনানি ছাড়া এই ধরনের গ্রামীণ সামাজিক প্রকল্প সংক্রান্ত আইন এত দ্রুত গ্রহণ করা উচিত নয় বলে জানান।
প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী আর ও বলেন, উনি ক্ষমতা কুক্ষিগত করতে চান। শ্রমিক, গরিব, দলিত, আদিবাসী প্রমুখের বিরোধী এই সরকারের বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে ঘোষণা করে তিনি বলেন, তাঁরা কর্মী, পঞ্চায়েত, রাজ্যগুলির পাশে থেকে এই নয়া বিলকে প্রত্যাহার করার জন্য লড়বেন।
উল্লেখ্য, বিরোধীদের তুমুল বিরোধিতার মধ্যে সরকার লোকসভায় এই বিল পাস করিয়ে নেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*