ছাব্বিশের রোডম্যাপ চূড়ান্ত করতে দু’দিনের সফরে বঙ্গে আসছেন অমিত শাহ

Spread the love

রোজদিন ডেস্ক : বছর ঘুরলেই বাংলায় ছাব্বিশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘোষণা না করলেও প্রশাসনিক ও জনসভা থেকে ছাব্বিশের প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির পালা। আগামিকাল শনিবার রানাঘাট মহকুমার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সভার পাশাপাশি, রাজনৈতিক জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। এই আবহে বাংলায় আসছেন বিজেপির “চাণক্য” অমিত শাহ।বিধানসভা নির্বাচনের আগে দলের রণনীতি, বুথ লেভেলের সংগঠন, সব কিছু মেপে নিতেই তাঁর আগমন। কোন কোন ইস্যুকে সামনে রেখে বিজেপি লড়াইয়ে নামবে, মূলত তা নিয়েই বৈঠক করবেন তিনি। গেরুয়া শিবিরের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে ২৯-৩০ তারিখ বাংলায় আসবেন অমিত শাহ।দু’দিনের এই সফরেই বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করবেন তিনি। বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি নেতারা। এসআইআর নিয়ে প্রথমে যতটা আশা জেগেছিল বাস্তবে তা হয়নি। উল্টে অনেক মতুয়াদের নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এতে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। তাই স্বাভাবিকভাবে এসআইআর নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*