দশে দশ

Spread the love
  1. শনিবার নদিয়ার তাহেরপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন মতুয়া গড়ে একাধিক প্রশাসনিক সভা এবং জনসভা করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও, প্রায় ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।
  2.  শুক্রবার মাঝরাতে অসমের হোজাই জেলায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মারা গেল ৮টি হাতি। গুরুতর জখম হলো আরও একটি। সায়রং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের গতি বেশি থাকায় ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেনের কোনও যাত্রী আহত হননি। সকলেই সুস্থ রয়েছেন।
  3. মধ্যপ্রদেশে, বিশেষ নিবিড় সংশোধন (SIR)র খসড়ায় বাদ গেল প্রায় ৪২ লক্ষ নাম। ভোটার তালিকায় সংশোধন করার পরে, প্রথম দফায় এই নাম কাটা পড়েছে বলে শুক্রবার জানিয়েছে সেই রাজ্যের নির্বাচন কমিশন।
  4. গুজরাটেও ভোটার তালিকায় বড়সড় রদবদল। বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার পরে রাজ্য নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে এক ধাক্কায় ৭৩ লক্ষ ৭৩ হাজার ৩২৭ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
  5. অবৈধভাবে বাংলাদেশের যাওয়ার সময় সাত বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, আরও ৮ জন তাঁদের সঙ্গে ছিলেন। তাঁরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সীমান্ত এলাকায় আত্মগোপন করে রয়েছেন।
  6. নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
  7. দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কার করল সিপিএম। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় এক মহিলা সিপিআইএম কর্মী অভিযোগ করেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন ইন্দ্রজিৎ ঘোষ। তাঁর অভিযোগের ভিত্তিতে সিপিএমের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করে। আর তাদের সুপারিশেই এই সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম।
  8. বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে নিজেদের শক্তি বাড়াল বিজেপি। ধূপগুড়িতে প্রায় আড়াইশো টোটোচালক গেরুয়া শিবিরে যোগ দিলেন।
  9. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে BCCI। রিপোর্টে প্রকাশ, দুপুর দেড়টার সময়ে ঘোষণা হতে পারে দল।
  10. এবার সিরিয়ায় রকেট বর্ষণ করল আমেরিকা। জঙ্গি সংগঠন ISIS-কে নিশানা করেই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে তারা। আমেরিকার দাবি, যুদ্ধ নয়, প্রতিশোধ তুলতেই রকেট বর্ষণ করা হয়েছে সিরিয়ায়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*