আজ কলকাতায় কংগ্রেসের সহস্র কণ্ঠে সংবিধান পাঠ

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ধর্মতলার রানী রাসমণি রোডে দুপুর একটায় কংগ্রেসের সহস্র কন্ঠে সংবিধান পাঠ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন এআইসিসির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মির, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংঘ প্রধান মোহন ভাগবত উপস্থিত। এ ব্যাপারে শুভঙ্কর বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস প্রধান মোহন ভাগবতের হাতে একটি সংবিধান দেওয়া প্রয়োজন।

শুভঙ্কর বাবু আরো বলেন বিজেপি মনুবাদে বিশ্বাস করে এবং কংগ্রেস বহুত্ববাদে বিশ্বাস করে একতাই শক্তি, ইউনিটি ইন ডাইভারসিটি ,বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি এই জন্যই আমরা সংবিধান পাঠ করছি।

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে শুভঙ্কর বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন এর উত্তর কেন্দ্র দেবে।কংগ্রেস কেন্দ্রে থাকলে ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এআইসিসি সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর ওয়ার রুম চেয়ারম্যান বিপি সিং ।

২৬ শে নির্বাচন দোরগোড়ায়। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা প্রশ্ন করেন যে নির্বাচনে কি কারও সঙ্গে কংগ্রেসের জোট হবে? এআইসিসি সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তারা নিজেদের একক শক্তিতে লড়াই করার পক্ষে। নিজেদের দুর্বলতা ঘাটতি পূরণ করে ২৯৪ টি আসনে প্রার্থী দিতে প্রস্তুত তারা।

গোলাম আহমেদ মির সাংবাদিক বৈঠকে এসআইআর প্রসঙ্গ সংবিধান পাঠ প্রসঙ্গ ন্যাশনাল হেরাল্ড ও মনরেগার নাম বদল নিয়ে আলোকপাত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*