রোজদিন ডেস্ক : আজ শনিবার একদিনের রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার তাহেরপুরে সভা আছে তাঁর। সভা উপলক্ষে তাহেরপুরে ভিড় বাড়তে শুরু করেছে। এর মধ্যেই ঘটল ট্রেন মর্মান্তিক দুর্ঘটনা। সর্বশেষ খবর, ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। তিনজন গুরুতর জখম হয়েছেন। গুরুতর জখম একজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত এবং আহত সবার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। মোদির সভায় যোগ দিতেই তাঁরা নদিয়ার তাহেরপুরে এসেছিলেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেল এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় এদের মৃত্যু হয়েছে। তাহেরপুর স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, তাহেরপুর এবং বাদকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। রেললাইনের উপর দিয়ে হেঁটে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা। সেই সময়ই ঘটনাটি ঘটে যায়। আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

Be the first to comment