১০টা

Spread the love
  1. রবিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ২০-২৫ জন যুবক বিক্ষোভ দেখাচ্ছিলেন। বাংলাদেশে হাই কমিশনের সামনে যে বিক্ষোভ চলছিল, সঙ্গে সঙ্গে ব্যারিকেড করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। ইউনূস প্রশাসনের তরফ থেকে যে প্রচার চলছে, সে ধরনের কোনও ঘটনা ঘটেনি।
  2. দীপু দাস খুনে ইউনূসকে কড়া বার্তা দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘বাংলাদেশের পরিস্থিতির উপরে গভীর ভাবে নজর রাখছে ভারত। আমাদের আধিকারিকরা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় ভাবে যোগাযোগ রেখেছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে আমাদের গভীর উদ্বেগের বিষয়টি তাঁদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের আওয়ায় আনার আবেদন জানাচ্ছে ভারত।’
  3. কাল নতুন দল ঘোষণার আগে হুমায়ুনের জোট-ফর্মুলা — মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ৯টি আসনে আমি লড়ব। ৯টিতে আমি লড়ব, কংগ্রেস চাইলে ছাড়ব ৯টি আসন। ৩টি আসন ছাড়ব সিপিএমকে, ১টি আসন আইএসএফকে। না হলে তৃণমূলকে হারাতে, বিজেপিতে রুখতে একাই লড়ব।
  4. পুরুলিয়া পৌরসভার পর এবার ঝালদা পৌরসভায় শোকজ নোটিস রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের। নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থ, পানীয় জল সরবরাহে সমস্যা, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, অনলাইনে মিউটেশন চালু না করা সহ একাধিক বিষয়ে জবাবদিহি চেয়ে ঝালদা পৌরবোর্ডকে নোটিস রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের। বোর্ড অফ কাউন্সিলরের সভা ডেকে আগামী ৭ দিনের মধ্যে সেই শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
  5. এবার চট্টগ্রামেও ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। খুলনা, রাজশাহির পর চট্টগ্রামেও ভিসা সেন্টার বন্ধ করল ভারত
    চট্টগ্রামে ডেপুটি হাই কমিশনের দফতরে হামলার জেরে বন্ধ ভিসা সেন্টার।
  6. স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত দেড়মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ৪ হাজারের কাছাকাছি। যার মধ্যে শুধু কলকাতাতেই ডেঙ্গি আক্রান্ত ৬৩৬ জন! ডেঙ্গি রোগীর সংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।
  7. বর্ধমান শহরের বিজয় পল্লী কালনা রোড এলাকায় পোষ্যবিড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে বচসার জেরে মৃত্যু হলো বাড়ির মালিক সন্দীপ দত্তের ( ৫২ )। ভাড়াটের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে একটি অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ভাড়াটে সোমনাথ রায়-কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ।
  8. হুগলির পান্ডুয়া থেকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার ১। ধৃতের নাম রিয়াদ হাসান। বছর তিনেক আগে এক দালাল মারফত ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি, অভিযোগ এমনটাই। শনিবার রাতে পান্ডুয়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
  9. দুর্গাপুর থেকে নয়াগ্রামে যাওয়ার পথে শালবনিতে দুর্ঘটনার কবলে চিৎপুর যাত্রাদলের বাস। রবিবার সকাল ৭টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়াশাল এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। দুর্ঘটনায় আহত নয় জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  10. সায়েন্স সিটির সভায় আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, “সংঙ্ঘের কোনও নিয়ন্ত্রণ স্বয়ংসেবকদের উপর নেই, কোনও রিমোট আমাদের হাতে থাকে না। সংঘর এটা পদ্ধতই নই। সঙ্ঘর শাখায় স্বয়ংসেবকরা আসেন। ওদের উপর কোনও কন্ট্রোল কখনওই থাকে না। আমাদের কাজ বন্ধুত্ব, শুদ্ধ সাত্ত্বিক প্রেমের পথে চলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*