রোজদিন ডেস্ক : বিরোধী পক্ষের তুমুল বিরোধিতা সত্বেও সংসদে পাস হওয়া ভি বি জি রামজি বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীর্ঘ কুড়ি বছর ধরে চলা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মনরেগা প্রকল্পর নাম বদল শুধু নয়, জাতির জনকের নামই এই নতুন প্রকল্প থেকে মুছে দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে বিরোধী পক্ষ এর তুমুল প্রতিবাদে মুখর হলেও কেন্দ্রীয় সরকার এতে কর্ণপাত করেননি। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে অনুমোদনও দিয়েছেন।
শুধু নামবদলই না, নয়া প্রকল্পে কেন্দ্রর বরাদ্দ কমিয়ে ৬০% করা হয়েছে, বাকি ৪০% দিতে হবে রাজ্যগুলিকে। এই প্রকল্পে কাজের দিন একশো থেকে বৃদ্ধি করে একশো পঁচিশ দিন করা হয়েছে।
প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদাম্বরম এই বিলের তীব্র নিন্দা করেছেন।
ন্যাশনাল হেরাল্ড মামলায় কেন্দ্রর সমালোচনা করে তিনি বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগতভাবেও ত্রুটিপূর্ণ।
উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালত ইডি-র বক্তব্য খারিজ করে দিয়েছে। এই মামলায় কংগ্রেসের দুই শীর্ষ নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ আনা হয়েছিল। ইডি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে গেছে।

Be the first to comment