ব্রহ্মপুত্র নদীবক্ষে পড়ুয়াদের সঙ্গে অভিনব পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী বছর জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে তারা। এমনই পঁচিশ জন পড়ুয়াকে নিয়ে আজ অসমের ব্রহ্মপুত্র নদীবক্ষে অভিনব কর্মসূচিতে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল তিনি অসম গেছেন। আজ সকালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা পঁচিশ জন পড়ুয়াকে নিয়ে এম ভি ছড়াইদিও জলযানে সফর করেন তিনি। পরীক্ষা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। পঁয়তাল্লিশ মিনিটের এই হাই প্রোফাইল জল সফর উপলক্ষে নদীতে কঠোর নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
গত বছর প্রধানমন্ত্রীর কাজিরাঙ্গা সফরের পর সেখানে পর্যটক দের ঢল বেড়েছে। এবার ব্রহ্মপুত্রে তাঁর জলযান সফরের পর এই ক্ষেত্রেও পর্যটন উন্নয়ন হবে বলে সরকারের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*