শুনানি পর্বে কীভাবে থাকতে মানুষের পাশে, আজ বৈঠকে বিএলএ-দের বুঝিয়ে দেবেন তৃণমূলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দলের গুরুত্বপূর্ণ কর্মীরাও অংশ নেবেন। নেতাজি ইনডোর স্টেডিয়ামের এই সভায় থাকবেন দলের অন্যান্য পদাধিকারীরাও। মঙ্গলবারই দলনেত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সমস্ত বিএলএ ও কর্মীদের নিয়ে বৈঠক করার কথা। রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে সমস্ত অসঙ্গতি দেখা গিয়েছে, তা নিয়ে স্পষ্ট বার্তা দেবেন তিনি। সার্বিকভাবে আরও দলকে আরও সতর্ক করে দিতেই এই বৈঠক। বৈঠক থেকে দলনেত্রী কর্মীদের আগামীর রোডম্যাপ তৈরি করে দেবেন। নেত্রী আগেই স্পষ্ট জানিয়েছিলেন, এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে চেক করুন। যাঁদের নাম বাদ গেল, কী কারণে বাদ গিয়েছে সেটা ভাল করে বুঝে নিন। তাঁদের যা সহযোগিতা করার দরকার, সেটা করুন। এবার যাতে হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে বলে দিক নির্দেশিকা দেবেন মখ্যমন্ত্রী তথা দলনেত্রী। এসআইআরের প্রথম প্রথম পর্বে বিএলএ-রা ভালো কাজ করেছেন বলেই আগেই সার্টিফিকেট দিয়েছিলেন তৃণমূলনেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*