বিজেপির চোখে আরএসএস-কে বোঝা যায় না, দাবি মোহন ভাগবতের

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপির চোখ দিয়ে আরএসএস-কে বোঝা যায় না, এতে ভুল বোঝাবুঝি হয় বলে এই সংগঠনের প্রধান মোহন ভাগবত আজ মন্তব্য করেন। আরএসএস দেশ, সমাজের ভাল করতে চায়, রাজনৈতিক, সাংস্কৃতিক মতবাদ যাই হোক, দেশের সব নাগরিককে দিনে অন্তত এক ঘণ্টার জন্য তিনি দেশ, সমাজের উন্নয়নের জন্য সেবা করার আহবান জানান।
আরএসএস প্রধান বলেন, অনেক সময় মানুষ তাঁদের সঙ্গে অন্য সংগঠনের তুলনা করেন ও ভুল করেন। আরএসএসের অনেক সংগঠন আছে, তাদের কয়েকটি রাজনীতির অংশ, তাদের কিছু ক্ষমতায়ও আছে। এর জন্য অনেকে বিজেপির চোখ দিয়ে সঙ্ঘকে দেখতে চায় ও ভুল করে। সঙ্ঘকে বুঝতে তাদের দিকেই দেখতে হবে, বুঝতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আরএসএসের শতবর্ষ উপলক্ষে আজ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে বক্তব্য রেখে মোহন ভাগবত এই সব জানান। জোরের সঙ্গে বলেন, সরকারের থেকে এক পয়সাও না নিয়ে তাঁরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে এক লক্ষ ত্রিশ হাজার পরিষেবা দেন।
খোলাখুলিই জানান, তাঁরা হিন্দুদের স্বার্থ রক্ষা, হিন্দু সমাজকে এক করার জন্য কাজ করেন।

সংগঠনের একশো বছরের যাত্রা নিয়ে দেশের একাধিক শহরে কর্মসূচি করছেন তাঁরা।
আজ এই অনুষ্ঠানে ডাক্তার, আইনজীবী, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, বিশিষ্ট শিল্পপতি-সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিনিধিরাও এখানে আসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*