সিমলিপালে আনন্দ সফরে যাওয়ার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেহালার যুবক, স্ত্রী গুরুতর আহত

Spread the love

রোজদিন ডেস্ক : দল বেঁধে বন্ধুদের সঙ্গে স্ত্রী, শিশু সন্তানকে নিয়ে সিমলিপালে আনন্দ সফরে যাচ্ছিলেন তিনি। শনিবার কোলাঘাটে জলযোগ সেরে বাইকে রওনা দেন স্ত্রী, তিন বছরের সন্তানকে নিয়ে। ঘন কুয়াশায় উল্টো দিক থেকে আসা এক ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন বেহালার তরতাজা তরুণ পার্থ ঘোষ। স্ত্রী সুপর্ণা গুরুতর আহত। মায়ের কোলে থাকায় তিন বছরের শিশু সন্তানটির কিছু হয়নি।
স্থানীয় সূত্রের খবর, অনেকে মিলে সিমলিপালে আনন্দ সফরে যাচ্ছিলেন। চারটি গাড়ি, সতেরোটি বাইকে হৈ হৈ করে রওনা দেন তাঁরা। কোলাঘাট ছাড়ার সময় পার্থ ঘোষের স্ত্রী, সন্তানও গাড়িতে ছিলেন। বাচ্চাটির বমি হওয়ায় তাঁদের বাইকে তুলে নেন পার্থ। ঘন কুয়াশায় বিপরীত থেকে আসা ট্রাকটি ঠাহর করতে পারেননি। মুহূর্তের মধ্যে তাঁদের ধাক্কা দেয় মারণ ট্রাক।ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ ঘোষ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। এর আগেও একাধিকবার বাইকে সওয়ার হয়ে সপরিবারে বেড়াতে গেছেন তিনি। গেছেন পাহাড়েও। এবার ঘন কুয়াশাই তাঁর প্রাণ কাড়লো বলে মর্মাহত সহযাত্রীরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*