দীপু দাসের হত্যা, তীব্র নিন্দা প্রিয়াঙ্কা গান্ধী, তসলিমা নাসরিন, মোহন ভাগবতের

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে তরুণ দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, লেখক তসলিমা নাসরিন, আরএসএস প্রধান মোহন ভাগবত-সহ আরও অনেকে। তাঁদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এমন নৃশংস আক্রমণের বিচার চাই। আরএসএস প্রধান মোহন ভাগবত এই ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে বলেন।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এই নৃশংস হত্যাকান্ডর তীব্র নিন্দা করে বলেন, ধর্মের নামে এই নিষ্ঠুর হত্যাকাণ্ড কোনও সভ্য সমাজে হলে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রমুখদের ওপর হিংসা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে তিনি দাবি জানান।
বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন বলেন, এক সহকর্মীই মিথ্যা বলে দীপুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাঁর অভিযোগ, সংসারের একমাত্র রোজগারি এই যুবককে হত্যা ছিল জেহাদিদের উৎসব! নিহত দীপু দাসের পরিবারের ভারতে চলে যাওয়ার মত সংস্থানও নেই।
আরএসএস প্রধান মোহন ভাগবত এই নৃশংস হত্যাকান্ডে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন।
অন্ধ্র প্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ বলেন, ইতিহাস ত্যাগকে স্মরণ করে। একাত্তরের যুদ্ধে ভারতের ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, এখন শান্তি একটি শব্দ মাত্র! বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এই হত্যাকান্ডে শুধু নিন্দাই যথেষ্ট নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে তিনি রাষ্ট্র সঙ্ঘকে চোখ খুলে রাখতে বলেন।
শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, উগ্রবাদী ইসলামিরা ওই দেশের দখল নিয়েছে। ওই দেশের হিন্দুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিচ্ছে তিনি প্রশ্ন তোলেন।
অন্যদিকে বাংলাদেশ এই নৃশংস হত্যাকান্ডে সাত জনকে গ্রেফতার করেছে। ওই দেশের পুলিশ স্বীকার করেছে যে নিহত দীপু চন্দ্র দাস ধর্ম নিয়ে কোন কটুক্তি করেননি। তাঁর সহকর্মী মিথ্যা বলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*