রোজদিন ডেস্ক : নির্বাচনী প্রচার থেকে মুখ্যমন্ত্রীকে বিরত করার দাবি জানালেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আজ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও তিনি সিইও দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। পরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। নিজের দাবির সমর্থনে তিনি দুটি ভিডিও জমা দিয়েছেন।
বিরোধী নেতার অভিযোগ, প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উস্কানি দিচ্ছেন। প্ররোচনামূলক কথা বার্তা বলছেন! একে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রী আইনের উর্ধ্বে নয় বলে সরো জানিয়ে বিরোধী নেতা বলেন, রাজ্যের পুলিশ, গোয়েন্দা দফতরকে কাজে লাগিয়ে এখনও বিজেপি নেতা, প্রার্থীদের হয়রানির করা হচ্ছে।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বদনাম ছড়াচ্ছেন বলেও দৃশ্যত রুষ্ট শুভেন্দু অধিকারী জানান। তাঁরা রাজ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চান বলে জানিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান

Be the first to comment