সিইও দফতরের সামনে টিএমসি-বিজেপি যুযুধান, তুলকালাম, লাঠি চালিয়ে মোকাবিলার চেষ্টা পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : ছয় নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে আজ দুপুর থেকে সিইও দফতরের সামনে টিএমসি-বিজেপি র পারস্পরিক বচসা, তর্কাতর্কির জেরে তুলকালাম বাধে। কয়েক ঘন্টা ধরে যুযুধান দুইপক্ষকে সামলাতে পুলিশ নাজেহাল হয়ে যায়।
সূত্রের খবর, জনৈক যুবক সিইও দফতরে ছয় নম্বর ফর্ম জমা দিতে আসা নিয়ে গোলমালের সূত্রপাত। তাঁকে হাতেনাতে ধরার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন টিএমসিপন্থী বিএলও-রা। এর কিছুক্ষণ পর ওখানে আসেন বিজেপি সমর্থকরাও।
উভয় পক্ষের পারস্পরিক ধ্বনি, পালটা ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। কাজের দিনে উভয় পক্ষের এই গোলমালে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
আজই বিজেপির প্রার্থী হিসাবে সন্তোষ পাঠকের নাম ঘোষণা করেছে বিজেপি। তিনিও সমর্থকদের নিয়ে ওখানে আসেন। দু-পক্ষের পারস্পরিক বচসার মাঝে বেশ কিছু বাইক ও ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
বিজেপি নেতা তমোঘ্ন ঘোষকেও ওখানে উত্তেজিত ভাবে টিএমসির বিরুদ্ধে গোলমাল সৃষ্টির অভিযোগ করতে দেখা যায়।
সন্ধ্যায় বিবদমান দু-পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যায়।
পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*