রোজদিন ডেস্ক :
বিশিষ্ট সাংবাদিক পাপিয়া দেবনাথের জীবনাবসান হয়েছে। মাত্র সাতচল্লিশ বছর বয়েসেই থেমে গেল তাঁর প্রাণবন্ত সঞ্চালনা। দীর্ঘ দু দশক ধরে সদাহাস্যময়ী, তীক্ষ্ণ সংবাদ পর্যবেক্ষণ, অপুর্ব বাচন ভঙ্গিতে সবার মন জয় করেছিলেন তিনি। মারণ ক্যান্সারের সঙ্গে লড়াই এর কোন ছাপ দেখা যেত না তাঁর অসামান্য সঞ্চালনায়। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ প্রচার মাধ্যম সহ সব মহল।
সূত্রের খবর বারোটি কেমো নিয়েছিলেন তিনি। অত্যন্ত কষ্টেও মুখের হাসিটি মোছেনি তাঁর।
ভর্তি ছিলেন ইএম বাইপাসের এক নামী বেসরকারি হাসপাতালে, আজ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন দীপ নিভে যায় তাঁর।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁর অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বলেন, সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি হোল। নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে তিনি যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই কঠিন সময়ে তিনি তাঁর পরিবার, সহকর্মীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Be the first to comment