Opposition Leaders meet Prez, ভোট চুরির অভিযোগ উড়িয়ে দেন নি উনি, দাবি বিরোধী দের

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল সারা দেশ। তাঁর বিরুদ্ধে “ভোট চুরি ” র অভিযোগ নিয়ে আজ রাতে রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মুর কাছে দরবার করতে যান রাহুল গান্ধী সহ দশ বিরোধী নেতা। ছিলেন পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও। রাষ্ট্র পতির সঙ্গে দেখা করার পর ইন্ডিয়া জোটের নেতাদের দাবি, উনি ভোট চুরির অভিযোগ উড়িয়ে দেন নি।। মন দিয়ে তাঁদের কথা শুনেছেন। বিরোধী দের এই গুরুতর অভিযোগে র সপক্ষে তথ্য প্রমাণ চেয়েছেন।

গত কয়েকদিন ধরেই জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল সারা দেশ। মূলত রাহুল গান্ধীর নেতৃত্বে এক জোট হয়েছেন বেশির ভাগ বিরোধী রাজনৈতিক দল। আপ, ডি এম কে এই আন্দোলনে সামিল হন নি।।তবে এই দাবিতে পৃথকভাবে আন্দোলনে নেমেছে আপ ও।
আন্দোলনের ঝাঁঝ বাড়াতে, নিজেদের দাবির সপক্ষে আজ দশ সদস্যের বিরোধী নেতা রাষ্ট্র পতির সঙ্গে দেখা করতে যান।

রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা ব্যানার্জি, ডি রাজা, এম এ বেবি, সুপ্রিয়া সুলে প্রমুখ বিশিষ্ট বিরোধী নেতা রা বেশ কিছুক্ষণ রাষ্ট্র পতি র সঙ্গে কথা বলার পর রাত ন টার কিছু আগে বেরিয়ে আসেন। তাঁদের দাবি, বৈঠক ইতিবাচক হয়েছে। রাষ্ট্র পতি তাঁদের কথা মন দিয়ে শুনেছেন।তাঁদের অভিযোগ নিয়ে তথ্য প্রমাণ দিতে বলেছেন।
এই খবর লেখা অবধি রাষ্ট্র পতি ভবন সূত্রে কোন বিবৃতি পাওয়া যায় নি। তবে তাঁর সঙ্গে কথা বলে দৃশ্যত উজ্জীবিত বিরোধী নেতারা।
দশ জনের এই প্রতিনিধি দলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সমাজবাদী নেতা রাজীব রায়, আর জে ডির মনোজ ঝা ও ভি সি কে র থোল তিরুমাভালম ও ছিলেন।

দশ বিরোধী নেতা যখন রাষ্ট্র পতির সঙ্গে দেখা করতে যান,তখন বিজয় চকে অবস্থান বিক্ষোভ করেন ইন্ডিয়া জোটের অন্য নেতা রা।
এই আন্দোলন আরও জোরদার করা নিয়ে আজ বিকেলে রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা বৈঠক করেন। সূত্রের খবর, সেখানে রাহুল গান্ধী দাবি করেন, তাঁদের এই বিক্ষোভ -আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। শাসক এখন ভীত। তবে জ্ঞানেশ কুমারের থেকে ও সমস্যা আর ও গভীর। এই সরকারের পতনের প্রয়োজন।
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার এককভাবে এস আই আরে নাম বাদ দেওয়া সহ বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক নামী ইংরেজি দৈনিকের অন্তর্তদন্তে উঠে আসে। দুই নির্বাচন কমিশনার কে অন্ধকারে রেখে তা করেন জ্ঞানেশ কুমার, এই অভিযোগ ঘিরে উত্তাল হয় রাজনৈতিক বাতাবরণ।। তেড়ে ফুঁড়ে বিক্ষোভ, আন্দোলনে নামেন বিরোধী রা, অন্যদিকে এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে সারা দেশে নিট নিয়ে আন্দোলনের ঝড় তোলা ককরোচ জনতা পার্টি ও। আগামীকাল তাদের যন্তর মন্তরে বিক্ষোভ অবস্থান নিয়ে দিল্লি কে কার্যত দুর্ভেদ্য দুর্গ করে তুলেছে কেন্দ্র তথা দিল্লি পুলিশ।
এই সব প্রেক্ষিতে বিরোধী ইন্ডিয়া জোটের সঙ্গে রাষ্ট্র পতির বৈঠক অন্য মাত্রা পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*