Madhya Pradesh, মেলায় চাউমিন খেয়ে শতাধিক শিশু ও বহু মানুষ অসুস্থ,চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: মধ্যপ্রদেশের বালাঘাটে মেলায় চাউমিন খেয়ে শতাধিক শিশু ও বারো জন পূর্ণবয়স্ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।।খাবারে বিষক্রিয়ার ফলে এই অসুস্থ তা বলে মনে করা হচ্ছে।।শনিবার ও রবিবার হাসপাতালে ভর্তি হওয়া এই সব মানুষজনের অবস্থা এখন স্থিতিশীল।
বালাঘাটের হিরি গ্রামের এই ঘটনা য় উদ্বিগ্ন জেলা প্রশাসন। জেলা শাসক আদিত্য সিং জানান, মেলায় চাউমিন খেয়ে বহু মানুষের প্রচন্ড পেটে ব্যথা হয়।।খাবারে বিষক্রিয়া এর কারণ বলে মনে হয়।।
প্রাথমিকভাবে ১১৮ জন শিশুকে স্বাদথ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।।৭৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।৪৫ জন কে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ১২ জন ব্যক্তি কেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সকলেই বিপদমুক্ত।
কিভাবে এই অসুস্থ তা হোল, চিকিৎসক রা খতিয়ে দেখছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*