আরও ১২

Spread the love
  1. আজ বুধবার কোচবিহারে ২১৪তম বর্ষের রাসমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. বিপদ বাড়ল নন্দীগ্রাম উপনির্বাচমে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়লো না মিলনের। তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  3. নিম্নচাপের প্রভাব কাটতেই শীতের আমেজে রাজ্যবাসী। বুধবার সকালে একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পারদপতন হল কলকাতায়।
  4. শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই তাপমাত্রা নিম্নমুখী। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সম্ভাবনা।
  5. কলকাতা পুরসভার ডিলিমিটেশন সংক্রান্ত মামলা নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি, কলকাতা হাইকোর্টেই মামলা ফেরানোর প্রস্তাব শীর্ষ আদালতের।
  6. বুধবার এই মামলায় অন্তবর্তিকালীন কোনও নির্দেশ দিল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
  7. পুরভোটের বিজ্ঞপ্তি ঘোষণার উপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, আপাতত সেটাই বহাল রইল। আগামী সোমবার ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
  8. বাজারদর নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বুধবার সকালে আসরে নামলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা। ঘুরলেন একাধিক বাজার।
  9. শিয়ালদহের কোলে মার্কেট থেকে দক্ষিণের লেক মার্কেট, চলল ইবির অভিযান। কথা বললেন ক্রেতা, বিক্রেতাদের সঙ্গে।
  10. শহর ও শহরতলিতে ভুয়ো কলসেন্টারের আড়ালে টাকা হাতানোর চক্র, গ্রেফতার মোট ২০ জন
  11. দুই জায়গায় হানা দিয়ে উদ্ধার প্রায় ২০ লক্ষ নগদ টাকা ও কমপিউটার, ল্যাপটপ, মোবাইল, রাউটার-সহ একাধিক ডিভাইস।
  12. আরও বিপাকে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন এই বিধায়ক। এবার তাঁর বিরুদ্ধে ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*