রোজদিন ডেস্ক :
অসমে তিন খুনে অভিযুক্ত দুই অভিযুক্ত আজ ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়।রাজু দাস ও আমির দাস নামে দুই অভিযুক্তকে পুলিশের গাড়িতে তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।আচমকা তারা পালানোর চেষ্টা করে বলে পুলিশ সূত্রে জানা যায়। এই সূত্রে প্রকাশ, গত সপ্তাহে দুলিয়াজানে অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান অয়েলের আধিকারিক সহ তিনজন কে খুনের অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করে। চন্দ্রকান্ত ভুঁইয়া, তাঁর স্ত্রী ও কন্যাকে হত্যার ঘটনায় অসমে তোলপাড় উঠেছে। গত সপ্তাহে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। আজ ধৃত দুজনকে নিয়ে তদন্তে যাওয়ার সময় ডিব্রুগড়ের বালিজান চা বাগানের কাছে এই সংঘর্ষ হয়। দুজন পুলিশ কর্মী ও আহত হয়েছে।
দুই অভিযুক্ত সহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকেও খুঁজছে পুলিশ বলে জানা যায়।

Be the first to comment