রোজদিন ডেস্ক :
দিল্লিতে ফের গণধর্ষণের অভিযোগ। পূর্ব দিল্লির প্রীত বিহারের এই ঘটনায় পুলিশ দুই মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে প্রকাশ, অভিযোগকারী বাইশ বছরের তরুণী, তাঁর বন্ধুরা, অভিযুক্ত রা বিভিন্ন কাফেতে কাজ করেন। রাত সাড়ে এগারটায় কাফে বন্ধ হলেও এক জনের কাছে চাবি থাকায় তাঁরা সবাই মিলে সেখানে যান। তিন মহিলা ও চারজন পুরুষ মিলে পার্টি করেন। সেখানে মদ্যপানও চলে। অন্যরা বাড়ি চলে গেলেও ওই তরুণী পুলিশে গিয়ে তাঁকে একাধিক জন ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ দুই মহিলা সহ তিন জনকে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণের ঘটনায় দেশব্যাপী আলোড়ন ওঠে। অভিযুক্তদের প্রাণদণ্ড হলেও দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে এখন ও এই অত্যাচার অব্যাহত।

Be the first to comment