Mallikbazar বহুতলের নীচের গুদামে বিধ্বংসী আগুন, ব্যাপক চাঞ্চল্য 

Spread the love

রোজদিন ডেস্ক :

মল্লিকবাজারের (Mallikbazar) এক বহুতলের নীচের গুদামে আজ দুপুরে বিধ্বংসী আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় দমকল বাহিনীর ঘটনাস্থলে যেতে প্রথমে সমস্যা দেখা দেয়। সাতটি ইঞ্জিন ওখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। সংশ্লিষ্ট এলাকায় অন্য বাড়ি, দোকান ইত্যাদিতে আতঙ্ক ছড়িয়েছে। গুদামে বহু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে প্রকাশ। আতঙ্কিত, উদ্বিগ্ন মানুষজন অনেকেই রাস্তায় বেরিয়ে এসেছেন। আগুন যাতে বহুতল ও তার সংলগ্ন এলাকায় কোনমতে ছড়িয়ে না পড়ে, দমকল বাহিনী তার চেষ্টা করছে।

এই বিধ্বংসী আগুনের ফলে ওখানে প্রচন্ড যানজট দেখা দিয়েছে। এখনও পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসেনি। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*