Kolkata Municipal Corporation এর ভোটে স্থগিতাদেশ বহাল, মামলা ফিরছে উচ্চ আদালতে

Spread the love

রোজদিন ডেস্ক : 

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা ফের কলকাতা উচ্চ আদালতে ফেরত আসছে! এই মামলার নিষ্পত্তি না হওয়া অবধি স্থগিত থাকবে পুরভোটও। আজ শীর্ষ আদালত জানায়, কলকাতা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যতদিন পর্যন্ত এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে না, ততদিন পুরভোট স্থগিত থাকবে। আজ এই নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ কোন নির্দেশ দেননি। ফলত কলকাতা উচ্চ আদালত এর ওপর যে স্থগিতাদেশ দিয়েছিল, তাই বহাল থাকছে।

আগামী সোমবার ৩০ নভেম্বর ফের এই মামলার পরবর্তী শুনানি হবে।

এই নির্দেশে কলকাতা পুরসভার ভোট এখনও বিশ বাঁও জলে বলে রাজনৈতিক মহল মনে করেন। রাজ্যের শাসক বিজেপি এতে অসন্তুষ্ট।

আজ শীর্ষ আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আগামী সোমবার শুনানির জন্য আর্জি জানান।

বলেন, ওই দিন আদালত যে প্রস্তাব দিয়েছে, তা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*