রোজদিন ডেস্ক :
এতদিন ছিল শুধু না পাওয়ার ছবি। এবার হতে চলেছে তার বিপরীত। সড়ক, যান, সেতু ইত্যাদি যোগাযোগ ক্ষেত্রে রাজ্যকে হাত ভরে দিতে চায় কেন্দ্র। রাজ্য সরকার চায় রাজ্য সড়কগুলিকে জাতীয় সড়ক৷ কর্তৃপক্ষকে তুলে দিতে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী কে অনুরোধ জানাবেন।
রাজ্যের পরিবহন উন্নয়নে দশ হাজার বিদ্যুৎ চালিত যান ও কেন্দ্র দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।
আজ নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই সব ঢালাও প্রাপ্তি হয়েছে।
পরে প্রাক্তন সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, গত পনের বছরে রাজ্য সরকার কেন্দ্রর সঙ্গে সম্পর্ক রাখেনি। ছিল না প্রয়োজনীয় সমন্বয়ও। স্বাভাবিকভাবে রাজ্য বঞ্চিত হয়েছে।
এবার কেন্দ্র দুহাত খুলে রাজ্য সরকারকে সহায়তা দেওয়ার কথা বলেছে।

Be the first to comment