SCHOOL BOOK: পালাবদলের জের, স্কুলপাঠ্যে বদল, আসছে নতুন ১৭টি বই

Spread the love

প্রতিবেদন: পালাবদলের জের। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দফতর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই বইগুলির নাম বদল করা হল। ফলে আগামী ২ জানুয়ারি থেকে রাজ্যের স্কুল পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চলেছে স্কুল শিক্ষা দফতর। বইগুলির বর্তমান নাম আগের নাম দেওয়া হল। প্রথম শ্রেণির আমার বই-১ (ক) বদলে হচ্ছে নবপল্লব-১ (খণ্ড ১), আমার বই-১ (খ) হচ্ছে নবপল্লব-১ (খণ্ড ২), এবং আমার বই -১ (গ) হচ্ছে নবপল্লব -১ (খণ্ড ৩)। দ্বিতীয় শ্রেণির আমার বই ২ (ক) হল নবদিগন্ত ২ (খণ্ড ১), আমার বই ২ (খ) হচ্ছে নবদিগন্ত ২ (খণ্ড ২) এবং আমার বই ২ (গ) হচ্ছে নবদিগন্ত ২ (খণ্ড ৩)। এই ভাবেই ক্লাস এইট পর্যন্ত মোট ১৭টি বইয়ের নাম বদলানো হয়েছে। এছাড়াও ভূগোল বইয়ের নাম আমাদের পৃথিবী থেকে ভূ পরিচয় করা হয়েছে। ইতিহাস বই অতীত ও ঐতিহ্যের বদলে প্রাচীন, মধ্য ও আধুনিক ইতিহাস করা হচ্ছে। এছাড়া পাতা বাহারের সব খন্ডগুলিকে বদলে নবাঙ্কুর, উন্মেষ ও দিশারী করা হয়েছে। নতুন বছরে ‘বুক ডে’ অর্থাৎ ২ জানুয়ারি রাজ্যের সমস্ত সরকার ও সরকার পোষিত স্কুল পড়ুয়াদের হাতে এই নতুন নামের বইগুলি তুলে দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*