- ‘মন কি বাতে’ ক্ষুদ্র শিল্পের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘বিশ্বে ভারতে তৈরি চকলেটের চাহিদা বাড়ছে।’ শিল্পকলায় দেশ এগিয়ে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
- প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রীরা। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে ইন্ডিয়া জোটে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। তাঁর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীষ। তার জবাব দিলেন স্ট্যালিন। সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুলকে তিনি বলেন, ‘আমার কাছে তামিলনাড়ুর স্বার্থ সবার আগে।’
- ইন্ডিয়া জোটের নেতারা স্ট্যালিনের বাসভবনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করল ডিএমকের যুব সংগঠন। সনিয়া-রাহুলের উপস্থিতিতেই দেওয়া হচ্ছে গো ব্যাক কংগ্রেস স্লোগান।
- এনসিপিআই-এর সদস্যরা সকলেই ডিলিমিটেশন বিলের পক্ষে ভোট দেবেন। এনডিএ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে জানালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই বিল লোকসভায় পাশ হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
- আসন পুনর্বিন্যাস বিলের ভোটাভুটিতে যেন NCPI সাংসদরা অংশ নিতে না পারেন। রবিবার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে এমনই দাবি করলেন মমতাপন্থী তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘তাঁদের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগে সাংসদ পদ খারিজের আবেদন এখনও বিচারাধীন। সেই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটদানের অধিকার স্থগিত রাখা হোক।’
- প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে জেলে গিয়ে জেরা কলকাতা পুলিশের। দুই কোটির টেন্ডার দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্সি জেলে তিন ঘণ্টা জেরা করে পুলিশ।
- কলকাতায় এলেন অভিনেতা অনুপম খের। রবিবার সকালে বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা যান কালীঘাটে। পুজো দেন তিনি।
- কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার জন্য ১৪টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণপূর্ব রেলের খড়্গপুর ডিভিশন। তার মধ্যে ৭টি আপ ও ৭টি ডাউন লাইনে চালানো হবে। ভোর সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা ২০ পর্যন্ত ৭টি ট্রেন মিলবে হাওড়া থেকে।
- ভারতের বাজারে এক নিয়ম, আর বিদেশের বাজারে অন্য নিয়ম! বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ওঠায় এবার কড়া অবস্থান সুপ্রিম কোর্টের।
- ভারতীয় ক্রেতাদের স্বাস্থ্যের সুরক্ষা এবং খাবারের উপাদান সম্পর্কে সঠিক তথ্য জানার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট বক্তব্য, আমেরিকা বা ব্রিটেনের কোনও ক্রেতা যে ধরনের সুরক্ষা ও তথ্য পান, ভারতের ক্রেতারাও তার থেকে কম কিছু পাওয়ার অধিকারী নন। তাই বিভিন্ন দেশে ব্যবসা করা বহুজাতিক খাদ্য সংস্থাগুলিকে সর্বত্র একই মান বজায় রাখার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।
- রাত ১০টার পরে তারস্বরে ডিজে বাজানোয় প্রতিবাদ করায় আবাসিকদের মারধরের অভিযোগ। শনিবার রাতে দমদম এলাকার ঘটনা।
- দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে হোটেলে ঢুকে গেল গাড়ি। রবিবার সকালে মেচেদায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ির যাত্রীদের জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই নিরুপমা কোলেকে (৫৭) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
- হাওড়ার আমতায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃত গৃহবধূর নাম পিউ সাউ (২৩)। গৃহবধূর পরিবারের অভিযোগ, তাঁকে শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করে মেরে ফেলেছে।
- বোল্লা রক্ষাকালী পুজো ও মেলায় পুজোর প্রথম দিনেই পকেটমারি, সোনার চেন চুরি এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ৮২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ২৬ জন মহিলা রয়েছে।

Be the first to comment