রোজদিন ডেস্ক: নজিরবিহীন পরিবেশে সোমবার সংসদের স্বল্পকালীন অধিবেশন বসছে।
মহিলা বিলের সঙ্গে পুনর্বিন্যাস বিল পাস করাতে মরিয়া কেন্দ্রের শাসক বিজেপি সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সাংসদ জোগাড় করে ফেলেছে বলে প্রকাশ।। এন ডি এর বাইরে থাকা একাধিক দল এই বিষয়ে সমর্থন করবে জানিয়ে দেওয়ায় উল্লসিত গেরুয়া শিবির।
অন্যদিকে বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার আর্জি নিয়ে রবিবার ডি এম কে, এন সি পি ( এস পি) র নেতাদের কাছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা দরবার করলেও খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের।
যদিও, প্রথমে চেন্নাই ও পরে মুম্বাই এর দৌত্যে ব্যর্থ হলেও আগামী দিনের জন্য জোটের দরজা তাঁরা খোলা রাখতে চান বলে রাজনীতির কারবারি রা মনে করেন।
চেন্নাই এ ডি এম কে প্রধান স্ট্যালিন সরাসরি ই ইন্ডিয়া জোটের প্রস্তাব ফিরিয়ে দেন।এর পর তাঁদের পরবর্তী গন্তব্য ছিল মুম্বাই। সেখানে এন সি পি ( এস পি) প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেও খালি হাতেই ফিরতে হয়।
যদিও সেখান থেকে বেরিয়ে রাহুল গান্ধী সম্মতি সূচক চিহ্ন দেখান। বলেন,সব ঠিক আছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের দাবি, শরদ পাওয়ার তাঁদের পক্ষেই ভোট দেবেন।
যদিও এন সি পির পক্ষে এই নিয়ে কিছু জানা যায় নি।।
প্রথমে সমাজ মাধ্যমে, পরে সশরীরে চেন্নাই এ ডি এম কে প্রধানের বাড়ি যান সোনিয়া, রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। স্ট্যালিন নিজে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত ও জানান, যদিও পুনর্বিন্যাস বিলের পক্ষে ই তাঁরা ভোট দেবেন বলে জানিয়ে দিয়েছে ডি এম কে।

Be the first to comment