গরীব-মধ্যবিত্তের জন্য একদম সস্তায় বিলাসবহুল ফ্ল্যাট!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিজন্ন ও সুজন্ন প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য নিয়ে এলেন স্বল্প খরচে 1BHK এবং 2 BHK ফ্ল্যাট। লটারির মাধ্যমে বরাদ্দ হবে এবার ১২১০ টি ফ্ল্যাট। স্বপ্নের ঘর এবার শুধুমাত্র উচ্চবিত্ত লোকদের জন্য নয়, এবার আপনার আয় কম হলেও পাবেন স্বপ্নের বাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য উদ্বোধন করলেন নিজন্ন এবং সুজন্ন প্রকল্পের, আর এই প্রকল্পের মূল লক্ষ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের মাথার ওপর পাকাপোক্ত ছাদ তুলে দেওয়া।
এর আগেও মুখ্যমন্ত্রী নানান প্রকল্পের উদ্বোধন করেছেন। যেমন চালু করেছেন বিভিন্ন ভাতা। এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো ভাতা চালু আছে। তেমনই কন্যাশ্রী, যুবশ্রীর মতো বিভিন্ন প্রকল্প চালু আছে। এর আগেও স্বপ্নের বাড়ি প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কম খরচে দিচ্ছেন আবাসন। সূত্র অনুযায়ী, নিজন্ন ৩০০ থেকে ৪১০ স্কোয়ার ফিটের 1BHK ফ্ল্যাট আর সুজন্ন ৬২০ থেকে ৭৩০ স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের সংখ্যা ১২১০টি। বর্তমান বাজার মূল্যের থেকে অনেক কম দামে মিলবে এই সকল ফ্ল্যাট। তবে, লটারির মাধ্যমে বরাদ্দ হবে এই ফ্ল্যাট। এতে থাকছে অত্যাধুনিক সব ব্যবস্থাও। যেমন ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, পার্ক, মর্নিং ওয়াক জোন সবই থাকবে এই কমপ্লেক্সে। বাচ্চাদের জন্য থাকছে আদালা পার্ক। মোট ২৯০ কোটি খরচ হয়েছে এই কমপ্লেক্স তৈরিতে। ফ্ল্যাটের সংখ্যা আছে ১২১০টি। বাংলার গরিব থেকে পরিশ্রমী মানুষ জন্য এসেছে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র টাকা না দিলেও আমরা থেমে থাকিনি, আর থামবোও না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*