রোজদিন ডেস্ক : বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড়ে শাসক দল ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার।ভগবানগোলার প্রাক্তন বিধায়ককে স্বাগত জানান অধীর চৌধুরী। আবু সুফিয়ান সরকার বলেন, টিএমসি দুর্নীতিতে ভরে গেছে। প্রবীণ নেতাদের কোন কদর নেই। নিজের সাবেক দলে ফিরে স্বস্তিতে তিনি। জানান, ভগবানগোলা থেকে শাসক দলকে উচ্ছেদ করবেন।
মুর্শিদাবাদের বিশিষ্ট শ্রমিক নেতা আবু সুফিয়ান ফেরায় খুশি অধীর চৌধুরী, মনোজ চক্রবর্তী-সহ তাঁর একদা সহকর্মীরাও।
অন্যদিকে মঙ্গলবার নওদার পানুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়েসমিন খাতুন বহু অনুগামীদের নিয়ে টিএমসিতে যোগ দিলেন। কংগ্রেসে থেকে তিনি কোন উন্নয়নের কাজ করতে পারছিলেন না বলে জানান তিনি।
একই দিন, টিএমসি-র বেশ কয়েকজন সমর্থক কংগ্রেসে যোগ দেন।

Be the first to comment