ভারত -পাক সংঘর্ষ বিরতির পর আজ দুপুরে হতে চলেছে দু ‘দেশের ডিজিএমও বৈঠক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত-পাক সংঘর্ষবিরতির একদিন পরই ভারতীয় বায়ুসেনা থেকে জানানো হয় যে এখনও জারি রয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই পরিস্থিতিতে আজ ভারত-পাক ডিজিএমও স্তরে আলোচনা। সংঘর্ষ বিরতির পর এই প্রথম দু’দেশের ডিজিএমও-রা আজ বৈঠকে মিলিত হচ্ছেন। সংঘর্ষ বিরতির পর সোমবার দুপুরে দ্বিতীয়বারের মতো আলোচনায় বসতে চলেছেন ভারত ও পাকিস্তানের ডিজিএমওরা। এর আগে, ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে গত রাতে সীমান্তে পাকিস্তানের তরফে সেভাবে কোনরকম আক্রমণ হয়নি। আপাতত সীমান্তে শান্তি বজায় রয়েছে। ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে কোনও মূল্যে সন্ত্রাসবাদ প্রশ্রয় দেওয়া হবে না।
নিয়ন্ত্রণ রেখা বরাবর (LoC) বিগত কয়েকদিনের সেনা অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ৩৫-৪০ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, “অপারেশন সিন্দুরের অধীনে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ আশ্চর্য জনক কৃতিত্ব অর্জন করেছে।” তিনি আরও জানান, ভারত পূর্বপরিকল্পিতভাবে নয়টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে অভিযান চালায়, যেখানে ১০০-রও বেশি জঙ্গি নিহত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*