রোজদিন ডেস্ক :
চিনের তৈরি রোবট সারমেয়কে নিজেদের আবিস্কার বলে দাবি করেছিল নয়ডার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লে চিনের পক্ষে এই দাবি নস্যাত করে জানিয়ে দেওয়া হয় বহু আগেই তারা এই রোবোট সারমেয় তৈরি করেছে। এআই সম্মেলনে দেশ বিদেশের প্রতিনিধিদের কাছে এর ফলে কেন্দ্ররও মুখ পুড়েছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অধ্যাপকের কোন অজুহাত মানতে চাননি।
কেন্দ্রও তাদের প্যাভিলিয়ন বন্ধের নির্দেশ দেয়। এইদিন থেকেই তা বন্ধ হয়ে যায়।
এই ঘটনা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে কেন্দ্র।

Be the first to comment