রোজদিন ডেস্ক : ভাষা নিয়ে উত্তাপের জেরে আজও সরগরম হল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি বিধায়করা এইদিনও সরব হন। সভার প্রশ্নোত্তর পর্ব বয়কট করেন।
প্রসঙ্গত মেয়ো রোডে শাসক দলের মণ্ডপ খোলা নিয়ে বিজেপির সঙ্গে চাপান-উতোরের জেরে উত্তাপ ছড়ায় বিধানসভাতেও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেনা নিয়ে মন্তব্যর প্রতিবাদ করে সাসপেন্ড হন বিরোধী নেতা। এইদিন তার জেরে সভার প্রশ্নোত্তর পর্ব বয়কট করেছেন বিজেপি বিধায়করা।

Be the first to comment