রোজদিন ডেস্ক : বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় বাগদা থেকে টিকিট পেলেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। এই বিধানসভা আসনে বিরোধী তৃণমূল প্রার্থী শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন মধুপর্না ঠাকুর। একই পরিবারের দুই সদস্যের মধ্যে জমজমাট ভোটের লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তৃণমূল প্রার্থী মধুপর্না ঠাকুর প্রার্থী তালিকা ঘোষণার কয়েকদিন আগে থেকেই প্রচার অভিযান চালাচ্ছিলেন। বাগদা যেহেতু মতুয়া অধ্যুষিত এলাকা তাই তিনি এসআইআর প্রসঙ্গ টেনে ভোটের পালে বাড়তি হওয়া পাবেন বলে মনে করা হচ্ছে। এদিকে সোমা ঠাকুর সক্রিয় রাজনীতিতে না থাকলেও এর আগে শান্তনু ঠাকুরের ভোট প্রচারে তাকে দেখা গিয়েছে। সোমা ঠাকুর আবার মতুয়াদের মাতৃসেনা প্রধান। এসআইআর নিয়ে মতুয়াদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এই নিয়ে এমনিতেই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তবে মতুয়াদের মাতৃসেনার প্রধান হওয়ায় সোমা ঠাকুর তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন বলে রাজনৈতিক মহল থেকে মনে করা হচ্ছে।
সবমিলিয়ে বাগদা বিধানসভা নির্বাচন এখন সরগরম ননদ বৌদির হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে।

Be the first to comment