পয়লা মার্চ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : তৃণমূল সরকারকে হঠাতে এবার রাজ্যব্যাপী কর্মসূচি নিচ্ছে বিজেপি। আগামী পয়লা মার্চ থেকে শুরু হবে তাঁদের পরিবর্তন যাত্রা। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মঙ্গলবার এই খবর দিয়ে জানান, টিএমসি আমলে রাজ্যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।
এর বিরুদ্ধে আমজনতাকে সচেতন করতে পয়লা মার্চ থেকে তাঁরা রাজ্যব্যাপী পরিবর্তন যাত্রা করবেন। ওইদিন কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, গড়বেতা, রায়দিঘি ও কুলটি থেকে যাত্রা শুরু হবে। ২ মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসন ও আমতা থেকে এই যাত্রা শুরু হবে। ৩ ও ৪ মার্চ দোল উপলক্ষে তা স্থগিত থাকবে।৫ থেকে ১০ মার্চ অবধি রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে ৫ হাজার কিমি পথ অতিক্রম করবে এই যাত্রা।
শমীক ভট্টাচার্য জানান, মার্চের শেষে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় এই কর্মসূচির সমাপ্তি হবে।
বিজেপি সূত্রে প্রকাশ, উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকতে পারেন। জনসভা, ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। মূলত টিএমসি-র দুর্নীতিকে হাতিয়ার করে তাঁদের প্রচার চলবে।
শমীক ভট্টাচার্য সমাজের সব স্তরের মানুষকে তাঁদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহবান জানান।
রাজ্যে এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়াই-এ নামতে চায় বিজেপি। এই উদ্দেশ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে তাঁদের এই পরিবর্তন যাত্রা নিয়ে যাবেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*