বিএলওদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ করতে নির্বাচন কমিশনকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক :  বিএলওদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের। রাজ্য তাঁদের সঙ্গে সহযোগিতা করবে। এসআইআর সংক্রান্ত মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন বলেন, কমিশন এবং কেন্দ্রীয় সরকারেরও কাজ বিএলও-দের নিরাপত্তার বিষয়টি দেখা। প্রয়োজনে তাঁরা নির্দেশ দেবে। কমিশন আদালতে জানিয়েছে, বিএলও-দের নিরাপত্তা দিতে রাজ্যকে সহযোগিতা করতে হবে। তারা সহযোগিতা না করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে। প্রধান বিচারপতি বলেন, এর জন্ঢ় অবশ্যই কমিশনকে দ্রুত পদক্ষেপ করতে হবে। না হলে অরাজকতা তৈরি হতে পারে। এর আগে আমরা বিএলওদের নিয়ে যে নির্দেশ দিয়েছিলাম, তা সব রাজ্যের ক্ষেত্রেইন প্রযোজ্য। এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নিরাপত্তা নিয়ে সমস্যা হলে বিএলও-রা মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর এবং জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জানাতে পারবেন। তাঁদেরকে নিশ্চিত করতে হবে, যাতে ওই বিষয়ে রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ করেন। বেঞ্চের আর এক সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, এমনও অভিযোগ উঠছে যে বিএলও-দের উপর প্রচুর চাপ দিচ্ছে কমিশন।জবাবে বলে, একজন বিএলও গড়ে প্রতিদিন ৩৭ জন ভোটারের দায়িত্ব নেন। প্রতিদিন ৭-৮টি বাড়ি ঘুরলেই সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। উত্তরে বিচারপতি বলেন, আমরা কোনও রাজনৈতিক বক্তৃতা নিয়ে আলোচনা করছি না। আমরা বলছি, বিএলও-দের উপর অতিরিক্ত চাপ যেন না আসে। তাঁরাই মূল কাজটি করছেন। বাড়ি বাড়ি যাচ্ছেন, তথ্য আপলোড করছেন। এটা বসে থাকার মতো কাজ নয়। সেই কারণে আমরা আগেই বলেছিলাম, প্রয়োজনে বিএলও-র সংখ্যা বৃদ্ধি করা হোক। কমিশনকে দেখতে হবে কোনও অসুবিধা ছাড়া বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। এর আগে গত ৪ ডিসেম্বর বিএলও-দের উপর চাপ কমাতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ একাধিক নির্দেশ দিয়েছিল রাজ্যকে। প্রয়োজনে বিএলওদের সংখ্যা বাড়ানোর কথাও বলেছিল সুপ্রিম কোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*