ধর্মকে অপমান করছেন প্রধানমন্ত্রী, ভিডিও পোস্ট করে অভিযোগ ব্রাত্য বসুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ধর্ম নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। এবার সরাসরি অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এদিন বলেন, দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি বেশি দৃষ্টি দেন। এবার একটি ভিডিও দেখিয়ে মোদীর বিরুদ্ধে সেই ধর্মকেই অপমান করার অভিযোগ আনলেন তিনি।

রাজ্যের শিক্ষামন্ত্রী যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে অনেক মানুষের ভিড়। তাঁদের মধ্যে কেউ শিব, কেউ আবার হনুমান সেজে তাঁকে প্রণাম করছে, তাঁর সামনে মাথা নিচু করছে। এই ভিডিও দেখিয়েই ব্রাত্যর দাবি, যে ব্যক্তি নিজে ধর্ম নিয়ে জ্ঞান দেন, তিনিই আজ এই ধর্মকে অপমান করছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে ব্রাত্য বসু লেখেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন ধর্মকে নিয়ে বক্তৃতা দিতে কখনও পিছপা হন না। নানা মঞ্চে তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার মাহাত্ম্য বোঝান, দেশবাসীকে সনাতনের আদর্শে অনুপ্রাণিত হতে বলেন। অথচ তিনিই যখন রাজনৈতিক প্রচারে যান, তখন দেখা যায় নানা দেবদেবীকে সাজিয়ে পাঠানো হচ্ছে তাঁর সামনে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*