কলকাতা

দুবাই-এ আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ দুবাইয়ের প্রধানমন্ত্রীর। আগামী ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল দুবাইয়ে বার্ষিক বিনিয়োগ বৈঠকে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, ওই সময় ফাঁকা থাকলে দুবাই যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা

তিলজলার পর এবার ভিক্টোরিয়া সংলগ্ন পার্কে আগুন

ফের শহরে অগ্নিকান্ড। গকাল তিলজলার পর এবার ঘটনাস্থল ভিক্টোরিয়া সংলগ্ন পার্কে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। যদিও কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলে দমকলের কর্মীরা। তবে ভিক্টোরিয়া সংলগ্ন পার্কে আগুন লাগায় পর্যটকরা আতঙ্কিত হয়ে পরেন।

কলকাতা

ই-রত্ন সম্মানে সম্মানিত করা হবে মুখ্যমন্ত্রীকে

রাজ্যজুড়ে ‘ই-গভর্ন্যান্স’ কে সফলভাবে রুপায়ন করার কৃতিত্ব হিসেবে এবার মর্যাদাপূর্ণ ‘ই-রত্ন’ সম্মানে সম্মানিত করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক সমাবর্তন অনুষ্ঠানে ওই খেতাব প্রদান করা হবে মুখ্যমন্ত্রীকে। একইসঙ্গে সিএসআই বাংলাকে দেবে […]

কলকাতা

উল্টোডাঙা থেকে বিমানবন্দর পর্যন্ত গ্রীন জোন করা হবে, সিদ্ধান্ত রাজ্যের

উল্টোডাঙা থেকে বিমানবন্দর পর্যন্ত গ্রীন জোন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। সেই জন্য এই রাস্তার উপর মোট চারটি সাব‌ওয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাব‌ওয়ে গুলি হবে- ১) গোলাঘাটা ২) শ্রীভূমি ৩) কৈখালী ৪) তেঘরিয়া তে […]

কলকাতা

বিয়ের নামে টাকার প্রতারণা, গ্রেফতার এক কম্পিউটার ইঞ্জিনিয়ার

ম্যাট্রিমোনিয়াল সাইটে বিজ্ঞাপন দিয়ে সাড়ে দশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। ঘটনায় খড়দহ থেকে গ্রেফতার পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার সুনীত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, একটি মেয়েকে সে বিয়ের প্রতিশ্রুতি দেয়। তারপর বোনের অসুস্থতা দেখিয়ে বিদেশে চিকিৎসার নামে সাড়ে […]

কলকাতা

রেল প্রকল্প বন্ধের চিঠি অবিলম্বে প্রত্যাহার করুক কেন্দ্র, রাজনৈতিক প্রতিহিংসা বললেন পার্থ

পিয়ালি আচার্য শনিবার ২০ জানুয়ারি, ২০১৮ সাংবাদিক সম্মেলন করে আবারও তৃণমূল কংগ্রেস জানালো রেল ইস্যুতে তাদের স্পষ্ট বক্তব্য। কেন্দ্র বিভিন্ন ভাবে এরাজ্যের মানুষকে অপমান-অসম্মান করেছে, প্রাপ্য অধিকার থেকে বঞ্চনা করেছে। একথা বলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব […]