বিদেশ

আর্ট ফেস্টিভ্যালে গুলি, জখম ২২

বিশেষ প্রতিনিধি, নিউ জার্সির রাজধানী ট্রেনটনের রোবলিং মার্কেটে ২৪ ঘণ্টাব্যাপী শিল্প উৎসব চলাকালীন এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে দুই বন্দুকবাজ।জখম হন কমপক্ষে ২২ জন। একথা জানান মার্সার কাউন্টির সরকারি আইনজীবী অ্যাঞ্জেলো ওনোফোরি। তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় পুলিস।পুলিস জানিয়েছে, ভোররাতে অনুষ্ঠানে যখন প্রচুর মানুষের জমায়েত হয়েছিল, তখনই ওই দুই বন্দুকবাজ হলরুমে ঢুকে পড়ে গুলি ছোড়ে। কেন তারা এই কাজ করল তা জানতে ধৃত বন্দুকবাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জখমদের মধ্যে ১৭ জনের গুলি লেগেছে। বাকিরা ধাক্কাধাক্কিতে জখম হয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিসের পাল্টা গুলিতে নিকেশ হয়েছে এক বন্দুকবাজ। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, ওই বন্দুকবাজের নাম তাহাজি ওয়েল্‌স। বয়স ৩৩ বছর। দ্বিতীয় বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ১২ বছর ধরে চলা ওই শিল্প উৎসবে প্রধানত স্থানীয় শিল্পকলা, গান, নাচ, খাওয়াদাওয়া এবং চলচ্চিত্রকে তুলে ধরা হয়।  

বিদেশ

জাপানে ভূমিকম্প, মৃত ৩

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাপানের কানসাঁই অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূকম্পনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ওসাকা শহর।তবে এখনও পর্যন্ত কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৪১ জনেরও বেশি মানুষ। জানা গিয়েছে, সোমবার স্থানীয় […]

বিদেশ

কিমকে নিজের ফোন নম্বর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়ার কিম জং উনকে তাঁর সরাসরি ফোন নম্বর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, “আমি এখন তাঁকে ফোন করতে পারি। এখন তাঁকে বলতে পারি, আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। তাঁকে অত্যন্ত ব্যক্তিগত নম্বর দিয়েছি। কোনও […]

বিদেশ

২৩ ফুট লম্বা অজগরের পেট থেকে উদ্ধার হল তিবার মৃতদেহ

কয়েকদিন ধরেই খোঁজ চলছিল ওয়া তিবার। ৫৪ বছর বয়সী এই মহিলাকে গত বৃহষ্পতিবার শেষবার নিজের বাগানে কাজ করতে দেখা গিয়েছিল। তাপর থেকেই নিঁখোজ। অবশেষে একটি ২৩ ফুট লম্বা অজগরের পেট থেকে উদ্ধার হল তিবার মৃতদেহ। […]

বিদেশ

নাসার আবিস্কার, চেনা সৌরজগতের বাইরে সন্ধান মিলল মানুষের বাসযোগ্য বিশ্বের!

বিশেষ প্রতিনিধি, মিল্কি ওয়ে  বা আমাদের পরিচিত গ্য়ালাক্সির বাইরে নতুন নতুন গ্রহের সন্ধান মিলেছে। এর বেশিরভাগই মানুষের বাসযোগ্য৷ এই আবিষ্কার সম্ভব হয় নাসার হাত ধরে। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই স্যাটেলাইটের মাধ্যমে বেশ কিছুতথ্য সংগ্রহ সম্ভব হয়েছে নাসার পক্ষে৷ এই রিসার্চে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও৷ তাঁরাও এই খবরের সত্যতা স্বীকার করেছেন৷ […]

বিদেশ

কিমকে রাশিয়াতে আমন্ত্রণ জানালেন পুতিন

বিশেষ প্রতিনিধি, উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে রাশিয়াতে আসার আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এজেন্সি প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ‘‘ট্রাম্পকে পিয়ংইয়ংয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন কিম জং উন৷ উল্টোদিক থেকেও এসেছিল একই আমন্ত্রণ৷ আমেরিকায় […]