জাপানে ভূমিকম্প, মৃত ৩

Spread the love

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাপানের কানসাঁই অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূকম্পনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ওসাকা শহর।তবে এখনও পর্যন্ত কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৪১ জনেরও বেশি মানুষ। জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ভূকম্পনে কেঁপে ওঠে জাপানের ওসাকা শহর সহ বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কেন্দ্র ছিল ওসাকার তাকাতসুকি এলাকা। মাটি থেকে মাত্র ১৩ কিমি গভীরে ছিল এর উৎস। কম্পনের তীব্রতায় ভেঙে পড়ে বহু বাড়ি। স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপে চাপা পড়ে একজন ৯ বছরের বাচ্চা ও দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এখনও বিভিন্ন জায়গায় আটকে বহু মানুষ। দুর্গতদের মোকাবিলায় নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*