রোজদিন ডেস্ক : বুধবার বিকেলে আচমকাই আলিপুরের শিল্পান্ন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রতিটি স্টল তিনি ঘুরে দেখেন। শিল্পান্নে বাংলার নিজস্ব ঘরানার বৈচিত্র্যময় হস্তশিল্প সম্ভার দেখার পাশাপাশি তিনি শিল্পীদের উৎসাহ দেন। বাংলার গর্ব শিল্পীদের এই নিপুণ কাজ। আলিপুরের এই চর্ম ও কুটির শিল্পকেন্দ্র শিল্পান্ন কিছুদিন আগে তৈরি হয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে এবং কারিগরদের উৎসাহিত করতেই গড়ে তোলা হয়েছিল এই কেন্দ্র। এখান থেকে শিল্পীরা সহজেই ক্রেতাদের কাছে তাঁদের কাজ পৌঁছে দিতে পারবেন। শিল্পান্ন-এর মতো উদ্যোগ বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। আগামী দিনে বাংলার হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment