রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বুধবার দেশজুড়ে চলছে সাধারণ ধর্মঘট। সকাল থেকেই পুলিশের সাথে দফায় দফায় ধস্তাধস্তি হয়েছে বাম কর্মী সমর্থকদের সাথে। এখন রণক্ষেত্র পরিস্থিতি কলেজ স্ট্রিট মোড়ে।
জানা গেছে এখন কলেজ মোড়ে বিক্ষোভ চলছে SFI-DYFI-এর। রাজ্যজুড়ে গ্রেফতার হওয়া বাম কর্মী সমর্থকদের ছাড়তে হবে। এই দাবিতে কলেজ স্ট্রিটে পথ অবরোধ।
রাস্তায় টায়ার জ্বালাতে গিয়ে বাধা পুলিশের, হাতাহাতি SFI-DYFI-এর। কয়েকজন SFI ও DYFI কর্মীকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, বনধের সমর্থনে বেলাতেই সিপিআইএম কর্মী সমর্থকদের মিছিল আটকায় পুলিশ। SFI সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও তাঁর সঙ্গে থাকা কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের। এলাকায় তৈরি হয় সাংঘাতিক উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন সৃজন ভট্টাচার্য-সহ মহিলা কর্মী-সমর্থকেরা।

Be the first to comment