আজ ফের এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হলেন 

Spread the love

রোজদিন ডেস্ক :

আজ আবার কলকাতা পুরসভার এক তৃণমূল কাউন্সিলর জসিমুদ্দিনকে গ্রেফতার করল পুলিশ। আজ সকালেই তাঁর খোঁজে জোড়াসাঁকোর বাড়িতে পুলিশ যায়। দীর্ঘক্ষণ তিনি বাড়ির দরজা খোলেননি। পুলিশের আসার খবর ছড়াতে স্থানীয় বহু মানুষ সেখানে জড়ো হন। অনেকের হাতে ডিম ছিল। ওঠে চোর, চোর ধ্বনিও৷

দীর্ঘক্ষণ অপেক্ষার পর পুলিশ তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয়। সূত্রের খবর, ধৃত কাউন্সিলর জসিমুদ্দিনের বিরুদ্ধে নাবালিকা হেনস্থা, দুর্নীতি সহ একাধিক অভিযোগ আছে।

গতকাল রাতে পাটুলির দাপুটে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে গ্রেফতার হলেন জসিমুদ্দিন। তাঁকে নিয়ে এই পর্যন্ত কলকাতা পুরসভার আটজন কাউন্সিলর কে গ্রেফতার করল পুলিশ।

একের পর এক তৃণমূল কাউন্সিলর, নেতা, কর্মী, বিধায়ক, প্রাক্তন বিধায়ক প্রমুখ গ্রেফতার হওয়ায় রাজনৈতিক মহলে রীতিমত শোরগোল দেখা দিয়েছে। দলের অন্দরে ত্রস্ত ভাব, এবার কার পালা!!

গত শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভার নিয়ে আজ বিকেলে কাউন্সিলর দের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা৷ রাজ্যে দলের এই ডামাডোলের মধ্যে তাঁর দিল্লি সফরের অভিমুখ কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*