রোজদিন ডেস্ক: বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির হত্যা নিয়ে পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র বক্তব্য র প্রকৃত তথ্য উদঘাটনের দাবি উঠল। সোমবার নিহত ছাত্র নেতার বোন মাসুমা হাদি এই দাবি জানান। সম্প্রতি মমতা ব্যানার্জি হাদি র নাম না করে বলেন, বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ নেতার হত্যাকারী দের তাঁর সরকারের এস টি এফ বনগাঁ থেকে গ্রেফতার করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এই বিষয়ে তাঁকে কিছু বলতে বারণ করেন বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন৷ তাঁর এই বক্তব্য নিয়ে প্রতিবেশি দেশে ঝড় ওঠে।
হাদির বোন মাসুমা হাদি এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও বিচারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন।
হাদিকে দিন দুপুরে হত্যা করে হত্যাকারী রা কিভাবে ভারতে পালিয়ে গেছিল তিনি জানতে চান।

Be the first to comment