রাজভবন কে লোক ভবন!! রাজ্যসভায় সরব দোলা সেন

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার রাজভবনকে লোক ভবন করা নিয়ে রাজ্যসভায় সরব হলেন টিএমসি সাংসদ দোলা সেন। আজ শুন্য পর্বে এই বিষয় তুলে তিনি বলেন, সব রকম গণতান্ত্রিক পদ্ধতিকে পাশ কাটিয়ে গত ২৫ নভেম্বর এই নির্দেশ জারি করা হয়েছে।
সংসদ, মন্ত্রিসভা বা বিধানসভাগুলিও এই বিষয়ে কিছুই জানতো না।
এরপরই তিনি একশো দিনের কাজ-সহ অন্য বিষয়ে বলতে শুরু করলে সভায় উত্তেজনা দেখা দেয়৷ রাজ্যসভার অধ্যক্ষ সি পি রাধাকৃষ্ণন তাঁকে অন্য কিছু বলতে বারণ করেন। তাঁকে সমর্থন করেন বিজেপির জে পি নাড্ডা। এই নিয়ে সভায় বাদ-বিতন্ডা বাধে।
কংগ্রেস সভাপতি তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে দোলা সেনের পক্ষ নেন।বলেন, উনি বিষয়ের বাইরে কিছু বলেননি, বিজেপি সব কিছুতেই বুলডোজার চালাতে চায়। তাঁর এই বক্তব্যর প্রতিবাদ করেন জে পি নাড্ডা। উভয় পক্ষে বচসাও বাধে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার রাজভবনগুলির নাম লোকভবন করার সিদ্ধান্ত নেওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস গত শনিবার তড়িঘড়ি কলকাতার রাজভবনের নাম লোকভবন করে ফলক লাগিয়ে দেন।
সারা দেশে তিনিই প্রথম রাজভবনের এই নামবদল করলেন বলে সূত্রের খবর।
আচমকা এই নামবদল নিয়ে রাজ্যের শাসক, বিরোধী সব পক্ষই বিস্মিত।
আজ রাজ্যসভায় দোলা সেনের বক্তব্যে এরই প্রতিফলন ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*