নির্বাচনী সংস্কার, তিন প্রশ্ন রাহুল গান্ধীর, তুললেন ভোট চুরির কথাও

Spread the love

রোজদিন ডেস্ক : একের পর এক নির্বাচনে জয় হোক বা পরাজয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি। সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মুখ্য নির্বাচন কমিশনারের দিকেও। তাঁর অভিযোগ, ভোট চুরি করে একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে বিজেপি।
আজ লোকসভায় নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা এই সব নিয়েই প্রধানমন্ত্রী, কেন্দ্রকে নিশানা করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। গত পয়লা ডিসেম্বর সংসদ অধিবেশন শুরুর দিন থেকে এসআইআর নিয়ে তুমুল বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচনী সংস্কার নিয়ে আজ লোকসভায় আলোচনা হয়।
বিরোধী নেতা রাহুল গান্ধী আজ আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রর দিকে তিনটি প্রশ্ন ছুঁড়ে দেন।
মুখ্য নির্বাচন কমিশনার-সহ নির্বাচন কমিশন মনোনীত করার বিষয়ে কেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে রাখা হল না প্রশ্ন তোলেন তিনি। বলেন, “তবে কি আমরা দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে বিশ্বাস করি না? ”
উল্লেখ্য ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ নির্বাচনী আধিকারিকদের মনোনীত করার প্যানেল থেকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে বাদ দিয়েছে।
আজ এই প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী জানতে চান কেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কে সরানো হল?
তিনি এখন এই প্যানেলের সদস্য হলেও তাঁর কোন কিছু বলারই থাকে না। কারণ একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই প্যানেলে আছেন!!
এরপর তাঁর প্রশ্ন ছিল, কেন নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না? কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে তিনি বলেন, কেন প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে?

বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় বিপুল গরমিল নিয়েও কেন্দ্রকে আক্রমণ শানান বিরোধী নেতা। সরব হন ভোট চুরি নিয়ে। বিজেপিকে তীব্র আক্রমন করে বলেন, এই ভাবেই মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ, বিহারে ভোটে জিতেছে বিজেপি। শুধুমাত্র বিহারেই ভোটার তালিকায় এক লক্ষ কুড়ি হাজার নকল ছবি ছিল বলে তাঁর অভিযোগ।
হরিয়ানায় ব্রাজিলীয় মডেলের ছবি ব্যবহার করে এক মহিলা বাইশ বার ভোট দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। এখন অবধি তার কোন সদুত্তর কমিশন দেয়নি বলে জানান তিনি।
আক্ষেপ করে বলেন, নির্বাচন কমিশন কে বহু প্রশ্ন করেছেন তিনি, কোনটারই জবাব মেলেনি।
সব রাজনৈতিক দলকে মেশিনে পড়া যায় এমন ভোটার তালিকা নির্বাচনের অন্তত এক মাস আগে দেওয়ার দাবি করেন রাহুল গান্ধী। সিসিটিভি ফুটেজও কেন নষ্ট করা হয় সেই প্রশ্ন তোলেন। ইভিএমে কি থাকে তাও তাঁদের দেখতে দেওয়ার দাবি করেন।
কেন্দ্র সবেতেই আরএসএসের যাজক্তন্ত্র চালু করতে চায় বলে অভিযোগ করেন তিনি।
আজ কংগ্রেসের মনীশ তেওয়ারি আলোচনায় অংশ নিয়ে বলেন, এসআইআর নিয়ে কমিশনের কোন আইনি অধিকার নেই। তিনিও নির্বাচন কমিশনের নিয়োগে দেশের প্রধান বিচারপতি কে যুক্ত করার দাবি তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*