শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে চার রক্ষী সহ ২৫ জন নিহত, আহত ১০০ জনের বেশি

Spread the love

রোজদিন ডেস্ক :

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে বন্দিদের সংঘর্ষে চার কারারক্ষী সহ পঁচিশ জন নিহত হয়েছেন। আহতর সংখ্যা একশো জনের বেশি। গত পাঁচ বছরের মধ্যে এই ঘটনা সব থেকে বেশি ভয়াবহ, মারাত্মক। সূত্রের খবর গতকাল সন্ধ্যা থেকে দু দল বন্দির মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাতভর তা চলে। ওই কারাগারে কয়েক হাজার বন্দি আছেন। সংঘর্ষে যুক্ত উভয় পক্ষই ড্রাগ পাচারে অভিযুক্ত বলে জানা যায়। নিকটবর্তী বাসিন্দারা প্রচুর গুলির আওয়াজ পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। আহতদের কলম্বোর উত্তরে নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের অধিকর্তা পুষ্পা গামলাথ জানান, তেইশ জনের মৃতদেহ ও একশোর বেশি আহতদের নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে কারারক্ষীরা ও আছেন। নিহত ও আহতদের শরীরে গুলি, ধারালো অস্ত্রের আঘাত ছিল। ভয়ঙ্কর এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা দেখা দিয়েছে।। খবর পেয়ে বন্দিদের উদ্বিগ্ন আত্মীয় পরিজনরা আজ সকাল থেকে কারাগারের সামনে ভিড় জমান। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বায়ু সেনার একাধিক ড্রোন, একটি হেলিকপ্টার চক্কর দিয়ে আকাশ পথে তদারকি করছে। গোটা দেশ এই নিয়ে আতঙ্কিত, উদ্বিগ্ন।

এই ভয়াবহ সংঘর্ষের প্রেক্ষিতে রবিবার রাতেই মহিলা বন্দিদের অনেকে ভয়ে ছাদে উঠে যান। তাঁদের মুক্তি দেওয়ার দাবি জানাতে থাকেন। পুলিশ জানিয়েছে, ওই সময় ছাদ ধসে বেশ কয়েকজন মহিলা বন্দি আহত হন।

২০২০ সালে কোভিডের সময় শ্রীলঙ্কার এক কারাগারে বন্দিদের সংঘর্ষে এগার জন নিহত, একশো সতের জন আহত হয়েছিলেন।

আবার কাল সন্ধ্যা থেকে রাতভর সংঘর্ষে এই ভয়াবহ ঘটনা হোল।

সূত্রে র খবর, শ্রীলঙ্কার কারাগার গুলিতে বন্দি উপছে পড়ছে, রবিবার অবধি ওই দেশের কারাগারগুলিতে বন্দির সংখ্যা ছিল ৪১,২৫০ যা ধারণ ক্ষমতার অন্তত চার গুণ বেশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*