প্রতারণা, হুমকি-সহ একাধিক জামিন অযোগ্য ধারা, এবার গ্রেফতারির মুখে প্রাক্তন বিধায়ক তথা টলি তারকা সোহম

Spread the love

রোজদিন ডেস্ক : বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা, হুমকি-সহ একাধিক অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা টলিউড তারকা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হল। মামলায় একাধিক জামিন অযোগ্য ধারাও দেওয়া হয়েছে। সবমিলিয়ে এবার গ্রেফতারির মুখে সোহম চক্রবর্তী। অভিযোগ, জনৈক কৌশিক কর্মকারের কাছ থেকে একটি ছবিতে বিনিয়োগের নামে দু’দফায় ১ কোটি ৫ লক্ষ টাকা নেন সোহম। সেই ছবিটিই তৈরি হয়নি। উল্টে সোহম তাঁদের টাকাও ফেরত দেননি। বারবার দরবার করেও রাজ্যের শাসক দলের প্রভাবশালী বিধায়ক তাদের কথা কানে তোলেননি। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানান ওই ব্যক্তি। এছাড়াও কিছুদিন আগে সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় আরও একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন স্থানীয় মঙ্গলপুরের বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর অভিযোগ, একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য অগ্রিম ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও শ্যুটিংয়ে আসেননি সোহম, টাকাও ফেরত দেননি। চাইলে উল্টে তাঁকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। সবমিলিয়ে যথেষ্ট বেকায়দায় অভিনেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*