অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বন্দুকবাজের হামলায় নিহত দশ, আহত বারো, ধৃত দুই

Spread the love

রোজদিন ডেস্ক : বড়দিনের কয়েকদিন আগে বন্দুক বাজের হামলায় রক্তাক্ত হোল অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্দি সমুদ্র সৈকত। ইহুদি সম্প্রদায়ের এক অনুষ্ঠানে এই ভয়াবহ হামলা হয় বলে জানা যায়।
আসন্ন বড়দিন উপলক্ষে পশ্চিমি দেশগুলিতে ইতিমধ্যে উৎসবের আবহ। এরই মধ্যে আজ অস্ট্রেলিয়ার এই বিখ্যাত সমুদ্র সৈকতে বন্দুকবাজদের আক্রমণে ব্যাপক আতঙ্ক, উত্তেজনা দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এই ঘটনায় স্তম্ভিত, মর্মাহত। পুলিশ ও জরুরি পরিষেবায় যুক্তরা মানুষের প্রাণ রক্ষার চেষ্টা করছেন বলে তিনি জানান। এই বিষয়ে যে কোন খবর পেলে পুলিশকে জানাতে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, ইহুদিদের আটদিন ব্যাপী হানুক্কাহ উৎসবের প্রথম দিনই এই মর্মান্তিক ঘটনা হয়। উৎসব উপলক্ষে বহু মানুষ ওই সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন। আচমকা বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে। মূলত শিশু, বয়স্করা তাদের নিশানায় ছিল।
অন্তত দশ জন এই প্রাণঘাতী হামলায় নিহত, বারোজনের বেশি আহত হয়। পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে।
অস্ট্রেলিয়ার বিরোধী নেত্রী সুসান লে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ ব্যাক্ত করে বলেন, সমগ্র অস্ট্রেলিয়া শোকার্ত। এই ধরনের ঘৃণিত হিংসাত্মক আক্রমণ দেশকে বড় আঘাত হেনেছে। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়ে এই বিষয়ে সরকারের পরামর্শ মানতে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*