কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় ১৬০০ অতিরিক্ত শূন্যপদ বাতিল করল হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক :  উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ২০২২ সালে তৈরি করা এই অতিরিক্ত শূন্যপদ বাতিল করে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা কখনও মূল্যহীন হয়ে যায় না। তাই ওই পদে কোনও নিয়োগ করা যাবে না। বিচারপতির মতে, ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর ওই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। তাই এই শূন্যপদগুলি বৈধ নয়। এটা মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা বলেও মন্তব্য করেন বিচারপতি। কর্মশিক্ষার জন্য ৭৫০ এবং শারীরশিক্ষার জন্য ৮৫০টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য। এরপরই নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে। আগেই ওই পদগুলিতে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন সেই মামলার চূড়ান্ত রায় শোনালেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*